সিলেট | |
প্রকাশিত: 4:29 PM, February 23, 2020
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার মৌলভী চা বাগানের ৮ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয় চা শ্রমিকরা অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে বাগান ম্যানেজারকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন,মরদেহের পরিচয় শনাক্ত করা যায় নি। তবে ধারণা করা হচ্ছে সেটি দুই-একদিন আগের হতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি