সিলেট | |
প্রকাশিত: 2:40 PM, December 9, 2020
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শেরপুরে সাহিত্যের ছোট কাগজ “অনার্য” এর মোড়ক উন্মোচিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের শেরপুরে শ্রীহট্ট সাহিত্য সংসদের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীহট্ট সাহিত্য সংসদের আহ্বায়ক নুরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী। প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
এর আগে শেরপুরে ইতিহাস ও ঐতিহ্য নিয়ে টি বাংলা ক্রিয়েশনের নির্মিত প্রকৃতির পালাবদলে শেরপুর প্রামাণ্য চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়। বিকেলে র্যালী ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি