সিলেট | |
প্রকাশিত: 5:45 PM, June 25, 2020
প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পূজা পাল (১৯)নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পূজা পাল মুক্তাগাছার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী রবীন্দ্র নাথ পালের মেয়ে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র (এআইইউবি)প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় মুক্তাগাছার শহরের প্রসিদ্ধ মন্ডার দোকান সংলগ্ন চার তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মুক্তাগাছার শহরের প্রসিদ্ধ মন্ডার দোকান সংলগ্ন চার তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে হঠাৎ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পূজা পালকে দেখতে পান পরিবারের লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি