সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিরাজগঞ্জে ৩৫ বছর বয়সী এক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে টেক্সটাইল এন্ড উইভিং মিলের ম্যানেজারসহ তারই তিন সহকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ওই মিলের ম্যানেজার ও শহরের দত্তবাড়ী মহল্লার বাসিন্দা এমদাদুল হক (৫৫), চন্ডিদাসগাঁতী গ্রামের বাসিন্দা এবং মিলের শ্রমিক কাওসার (২৩) একই গ্রামের আব্দুল খালেক (৩২) ও নাসির (২২)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় টেক্সটাইল মিল ছুটি হওয়ার পর সহকর্মী কাওসার, নাসির ও খালেকের সাথে বাড়ি ফিরছিলেন ওই নারী শ্রমিক। আসার পথে সহকর্মীরা তাকে মিথ্যা কথা বলে কৌশলে চন্ডিদাসাঁতী বেইলি ব্রিজের দক্ষিণে নির্জন এলাকায় একটি মেহগণি বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারীও কৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে ছুটে পালিয়ে এসে পাকা সড়কের উপর দাড়িয়ে অন্যদের সাহায্য চান। এরপর তিনি ফোনে বিষয়টি আত্মীয়-স্বজনদের জানান। আত্মীয়-স্বজনরা রাতেই বিষয়টি মীমাংসার প্রস্তাব দিলে অভিযুক্তরা চন্ডিদাসগাঁতী এলাকায় আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যানেজারসহ চারজনকে আটক করে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি