সিলেট | |
প্রকাশিত: 6:49 PM, February 28, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা সৈয়দ সাফেক মাহবুব’কে বিস্ফোরন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ২৮ ফেবরুয়ারি (মঙ্গলবার) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব’কে কারাগারের প্রেরণের নিন্দা জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদল।
এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির (সিলেট বিভাগ) সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন উজ্জল বলেন বাকশাল আওয়ামী লীগ সরকার সমগ্র দেশকে কারাগারের পরিণত করেছে। বিএনপি শীর্ষ ও স্থানীয় নেতা কর্মীদের গ্রেফতার করে কারাগারের রেখে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক এই ছাত্রদল নেতার উপর থেকে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি