যুবদল সভাপতি টুকুর মাতৃবিয়োগ, গুলশানে প্রথম জানাযা

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

যুবদল সভাপতি টুকুর মাতৃবিয়োগ, গুলশানে প্রথম জানাযা

প্রভাতবেলা ডেস্ক:

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মা সালমা খাতুন (৯০) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১২ আগস্ট) রাজধানীর বাড্ডায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্টিত হয়।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, ওবায়দুর রহমান চন্দন, নির্বাহী কমিটির সদস্য আশরাফ উদ্দিন নিজাম, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা রুহুল আমিন আকিল, ডাক্তার মুফক্কর ইসলাম রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি হামিদুল হক মানিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুকুর মা সালমা খাতুন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন  শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জীর ইন্তেকাল

মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তার বড় ছেলে আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সর্বশেষ সংবাদ