রাজধানীতে কোটি টাকার জাল নোটসহ আটক ১০

প্রকাশিত: 11:58 PM, June 8, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি চক্রগুলোর আবারও তৎপর হয়ে উঠেছে। টাকা তৈরি চক্রগুলোর তাদের প্রতারণা অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে। ঈদ সামনে এলেই বেড়ে যায় এই চক্রগুলোর লেনদেন। রাজধানীর বিভিন্ন এলাকায় স্বয়ংক্রিয় রয়েছে এদের সদস্যরা।

 

এদিকে জাল টাকা তৈরি চক্রগুলোর হাতেনাতে ধরতে তৎপর রয়েছে আইনশৃখলা বাহিনী।

 

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (০৭ জুন) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের ১০ সদস্যকে আটক করেছে।

 

শুক্রবার (৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী আটকের বিষয়টি জানান।

 

সুমন কান্তি চৌধুরী বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি চক্রগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল এক কোটি টাকা এবং জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে’।

সর্বশেষ সংবাদ