সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬
সংবাদদাতা, রাজনগর: মৌলভীবাজারের রাজনগরে পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রী তাহমিনা ৯ দিন যাবত নিখোঁজ রয়েছে। তাহমিনার বাবার দাবী সহপাঠির সাথে ঝগড়া ঝাটির পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে রাজনগর থানায় জিডি করা হয়েছে। তবে পুলিশ জানায় মেয়ের লেখা পড়া নিয়ে বাবা বকাঝকার কারনে মেয়ে অভিমান করেছে।
ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টেবর রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের যাদুরগুল পান পুঞ্জি এলাকায়। তাহমিনা দুর্গানগর ব্রাক স্কুরের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবা ইসলাম মিয়া জানান তার মেয়ে ওই দিন সকালে স্কুলে গেলে আর ফিরে আসেনি। তিনি আরো জানান স্কুলে গিয়ে পাশের বাড়ির তাহমিনার সহপাঠি রাহিনের সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার ঘটনায় রাহিনের অভিভাবকরা তাহমিনার উপর ক্ষুব্ধ হয়েছিল। মেয়েকে বকাঝকার ঘটনা অস্বিকার করেছেন বাবা ইসলাম মিয়া।
রাজনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শ্যামল বনিক জানান পুলিশ ঘটনাস্থল পরিশর্দন করেছে। তার কোন খুঁজ পাওয়া যায়নি। ছাত্রীর বাবা তাকে লেখা পড়া নিয়ে বকাঝকা করেছে হয়তো মেয়ে অভিমান করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি