রৌমারৗ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: 7:18 PM, September 3, 2023

রৌমারৗ সীমান্তে বিএসএফ’র গুলিতে  বাংলাদেশি নিহত

প্রভাতবেলা ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মানিক মিয়া (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তে এই ঘটনা ঘটে।

 

নিহত মানিক মিয়া উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের পুত্র।

 

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিক মিয়াসহ প্রায় ২০ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় গরু পাচারের জন্য যায়। তারা রাতে বেহুলারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে যান। এ সময় চোরাকারবারির উপস্থিতি টের পেয়ে ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে মানিক মিয়ার বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সঙ্গীয়রা তার মরদেহ অন্যত্র সরিয়ে গোপনে দাফনের চেষ্টা করেন। কিন্তু দুপুরের দিকে খবর পেয়ে রৌমারী থানা পুলিশ বন্দবের ইউনিয়নের বাঞ্ছারচর এলাকা থেকে মানিকের মরদেহ উদ্ধার করে থানায় আনেন।

আরও পড়ুন  ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

 

বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাশরুকীর বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরূপ কুমার সরকার বলেন, খবর পেয়ে বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর এলাকার মোতালেবেরে বাড়ি থেকে বেহুলারচর এলাকার মানিক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ