লালমনিরহাটে জুয়া খেলার অপরাধে ৪ জনের কারাদন্ড

প্রকাশিত: 8:31 PM, January 10, 2017

সহিদুল ইসলাম, লালমনিরহাট : জেলার হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা এলাকায় মঙ্গলবার(১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়িকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আজিজুল ইসলাম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আবু জাফরের পুত্র আসাদুল ইসলাম(৩৮) ও তার ছোট ভাই অহেদুল হক (৩২), পূর্ব সির্ন্দুনা এলাকার জহির উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৩৮) এদের তিন জনকে ১৫ দিনের এবং একই এলাকার আবুল কালামের পুত্র হযরত আলী (৪২)কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) মিন্টু চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব সির্ন্দুনা এলাকার একটি পুকুর পাড়ের মাছের ঘরে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরে জুয়ারীদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত হযরত আলীকে ৭দিনের বাকী ৩জনের ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারী) দন্ডপ্রাপ্তদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ