সিলেট | |
প্রকাশিত: 3:23 PM, November 26, 2020
প্রভাতবেলা ডেস্ক:
লালমনিরহাটে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইক যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলাধীন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের চৌধুরীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার তিন বছরের ছেলে সাজেদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক স্বজনকে দেখতে সকালে নিজেদের ইজিবাইকে রওয়ানা দেন বদিউজ্জামান, মঞ্জিলা বেগম ও তাদের সন্তান সাজেদুলসহ আরও চার যাত্রী। এ সময় বদিউজ্জামান নিজেই ইজিবাইকটি চালাচ্ছিলেন। পথিমধ্যে চৌধুরীর মোড় এলাকায় দ্রুতগামী একটি বাস তাদের বহনকারী ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মঞ্জিলা।
পরে স্থানীয়রা বাবা-ছেলেসহ আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সিকিৎসক সাজেদুলকেও মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি