লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত ২

প্রকাশিত: 3:16 PM, January 22, 2020

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত ২

প্রতিনিধি, লালমনিরহাট:

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে, আহত একজন নিখোঁজ রয়েছে।

 

 

বুধবার (২২ জানুয়ারি) সকালে ওই সীমান্তের ৯০৭ নং মেইন পিলারের ৪/এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

 

 

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া জানান, ওই সীমান্তে ভারতীয় গরু আনতে যায় বাংলাদেশি একদল যুবক। এ সময় ভারতীয় কুচবিহার জেলার শিতাই থানার ধুমেরখাতা বিএসএফ ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ করে গুলি করলে এ ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন- পূর্ব আমঝোল এলাকার শাহজাহান আলীর ছেলে সুরুজ আলী (৩০) ও একই এলাকার ওসমান আলীর ছেলে সুরুজ হোসেন (২০)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আব্দুল ওহাবের ছেলে রুবেল মিয়া (২০)।

 

 

বিজিবির লালমনিরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, আমরা দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফর সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

আরও পড়ুন  হলি অার্টিজান হামলা: সাগরসহ গ্রেফতার ২

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ