শপথ নিলেন মোকাব্বির

প্রকাশিত: 1:31 PM, April 2, 2019

শপথ নিলেন মোকাব্বির

প্রভাতবেলা প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আজ মঙ্গলবার শপথ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সিলেট-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে দুপুর সোয়া ১২টার দিকে মোকাব্বির খানকে শপথ পাঠ করান।

এর আগে স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ মঙ্গলবার দুপুরে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সদস্যের শপথ নেওয়ার কথা জানান।

শপথের বিষয়ে মোকাব্বির খান এর আগে জানান, গণফোরাম থেকেই তাকে নিতে বলা হয়েছে। শপথ নেওয়ার জন্য সোমবার বিকালে স্পিকারকে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।

তবে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলছেন, দলীয় ফোরামে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে ৭ মার্চ শপথ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ৬ মার্চ সন্ধ্যায় সিদ্ধান্ত পাল্টান মোকাব্বির খান। দলীয় চাপের মুখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তবে ওইদিন অর্থাৎ ৭ মার্চ শপথ নেন গণফোরামের আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

আরও পড়ুন  দেশের প্রথম নারী ইউরোলজিস্ট তাজকেরা সুলতানা চৌধুরী

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকাব্বির খান। তিনি সিলেট-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে জয়ী হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ