শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠকে ইতিবাচক সাড়া মেলেনি। শিক্ষার্থীরা অনড়। আরো আলোচনা চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শাবি সংবাদদাতা।
শনিবার শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষামন্ত্রী দীপু মণির বৈঠক হয়েছে। অনলাইন এ আলোচনায় কোন ফলপ্রসূ সমাধান হয়নি। বৈঠক চলাকালে আইসিটি ভবনের বাইরে বিপুল সংখ্যক আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসি বিরোধী মিছিল ও শ্লোগান হয়েছিল জোরেশোরে ।
ভার্চুয়ালী প্রায় সোয়াঘন্টা আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রী বনাম শাবিপ্রবি’র আন্দোলনরত শিক্ষার্থীদের। এতে শিক্ষামন্ত্রী বলেছেন:
এক. শিক্ষার্থীরা লিখিতভাবে অভিযোগ ও দাবী দাওয়া দিয়ে দিলে স্বল্পতম ও দ্রুততম সময়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
দুই :তিনি দেশের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলেছেন, বিগত দিনের আন্দোলনে আইনগত ও একাডেমিক ভাবে কোন শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তিনি সেটি দেখবেন।
তিন:শিক্ষামন্ত্রী অনশনরত শিক্ষার্থীদের অনশন ভেঙ্গে ফেলতে অনুরোধ জানান। কারণ, জীবন সবচেয়ে বড়।
চার:শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকলে মন্ত্রী আরো আলোচনা চালিয়ে যাওয়ার আহবান জানান।
আলোচনায় শিক্ষার্থী প্রতিনিধিগণ বলেছেন,তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা সকালে জানাবেন।
রাজনৈতিক প্রতিনিধি ও শিক্ষামন্ত্রীর দূত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাদেল তাৎক্ষণিক প্রেসব্রিফিং এ তা জানিয়েছেন। তিনি বলেন, এখনো শিক্ষার্থীদের ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায় নি।
রাজনৈতিক প্রতিনিধি দলে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সাথে ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের অন্যতম শীর্ষ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।আরো ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, নগর ছাত্রলীগ সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
২০/২৫ জন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলে অনশনকারী কাজল দাস ও জাহিদুল ইসলাম অপূর্বও ছিলেন।