সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে মোঃ শামীম আহসানকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ বুধবার (২১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অণুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। বিসিএস ১১তম ব্যাচের পেশাদার কূটনীতিক শামীম আহসান ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন। শামীম আহসান ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। তার ছাত্র জীবন কাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। এরপর ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা, কৌশল ও উন্নয়ন বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কোর্সও (এনডিসি) সম্পন্ন করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি