সিলেট | |
প্রকাশিত: 3:01 PM, December 15, 2023
তিনি বলেন, সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সকাল ৯টায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে। এটি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এ অবস্থা আরও কিছুদিন থাকবে।
স্থানীয়রা জানান, রাত থেকে অনেক বেলা পর্যন্ত কুয়াশায় আকাশ ঢাকা থাকছে। সকালে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ গজেরও নিচে নেমে এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উঁকি দিলেও তাপ ছড়াচ্ছে না। ঠাণ্ডার দাপটের কাছে যেন নিস্তেজ হয়ে পড়েছে সূর্যটাও। শীতে কষ্টে পড়েছেন এ অঞ্চলের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।
চুয়াডাঙ্গা রেল স্টেশনে বসে থাকা মাহাবুব মোরশেদ জানান, খুব কষ্ট হচ্ছে। দুদিনের জন্য ঢাকা থেকে দুই বন্ধুকে নিয়ে চুয়াডাঙ্গায় বেড়াতে এসেছিলাম। এরমধ্যে চুয়াডাঙ্গায় পৌঁছেছি কিন্তু জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।
শহরের বড় বাজারে কাজের সন্ধানে আসা কয়েকজন দিনমজুর সকালে জানান, বাতাস আরও শীতের তীব্রতা তাদের বেকার করে দিয়েছে। তারপরও কাজের সন্ধানে এসেছি।
মাসুম নামের এক ভ্যানচালক বলেন, সকালে হাটে যাচ্ছি কাঁচামাল আনতে। চাদর গায়ে দিয়ে ভ্যান চালাচ্ছি। প্রচণ্ড শীত লাগছে।
সাগর নামের একজন হোটেল কর্মচারী বলেন, পানি ধরলে মনে হচ্ছে হাত অবশ হয়ে যাচ্ছে। আঙুলগুলো নাড়ানো যাচ্ছে না। তারপরও কাজ করছি। ঠাণ্ডার ভয় করলে মালিক মজুরি দেবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি