সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিএনজি অটোরিকশায় পাওয়া ক্যামেরা মালিকের নিকট ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশা চালক বাদল মিয়া । সততার পুরষ্কার হিসেবে পেয়েছেন নগদ ১০ হাজার টাকা ।
জানা যায়, সিএনজি অটোরিকশাযোগে বটেশ্বর থেকে শহরে ফিরছিলেন ক্যামেরাম্যান রুমন । সঙ্গে ছিলো ক্যামেরা । আসার সময় ভূলবশতঃ সিএনজিতে ক্যামেরা ফেলে যান । ক্যামেরাটি পেয়ে চালক বাদল ক্যামেরার মালিককে খূঁজে বের করে ফিরিয়ে দেন হারানো ক্যামেরা । আর এতে খুশি হয়ে ক্যামেরার মালিক লিয়াকত ভবনের ব্যবসায়ী বাবলু আহমদ অটোরিকশা চালককে নগদ ১০ হাজার টাকা দিয়ে পুরষ্কৃত করেন ।
পুরষ্কার ও ক্যামেরাটি ফিরিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি বিপ্লব কুমার এষ ও ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি