সিলেট | |
প্রকাশিত: 12:06 PM, August 29, 2020
প্রভাতবেলা ডেস্ক:
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান মারা গেছেন।শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি ঢাকায় তাঁর ইস্কাটনের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
৮০ বছর বয়সী রাহাত খান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
রাহাত খান দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক থেকে অবসর নিয়েছিলেন কয়েক বছর আগে। এরপর তিনি সরকারি সংবাদ সংস্থা বাসস-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
তিনি ৬০-এর দশকে কর্মজীবনে প্রবেশ করেছিলেন শিক্ষক হিসাবে। সে সময় তিনি জগন্নাথ কলেজে শিক্ষকতা করেছেন। পরে তিনি ১৯৬৯ সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতায় এসেছেন।
তবে কথা সাহিত্যিক হিসাবে তার পরিচিতি বা যশ অনেক বেশি। রাহাত খান ছোট গল্প এবং সাহিত্যের এই দুই শাখায় অবদান রেখেছেন। ১৯৭২ সালে অনিশ্চিত লোকালয় নামে তার প্রথম গল্পগ্রন্থ প্রকাশ হয়। তাঁর লেখা এক প্রিয় দর্শিনী, মন্ত্রীসভার পতন, হে শূণ্যতা উল্লেখযোগ্য উপন্যাস।
তিনি সাহিত্য নিয়েই বাংলা একেডেমি পুরস্কার এবং একুশ পদক পেয়েছেন।
এই রাহাত খানের নামেই তাঁর বন্ধু আরেকজন লেখক কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা সিরিজে একটি চরিত্র তৈরি করেছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি