সিলেটের গোলাপগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: 5:23 PM, February 26, 2025

সিলেটের গোলাপগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার

প্রতিনিধি, গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জে আন্তজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ । মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট-জকিগঞ্জ রোডের হিলালপুর-রফিপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে আন্ত:জেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয় ।

অভিযানে গ্রেপ্তারকৃত দুই ডাকাত সদস্য হলো, সিলেট জেলার জকিগঞ্জ থানার আনন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে আব্দুল্লাহ আহমদ (২৬) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রানিগাঁও গ্রামের মজনু মিয়ার ছেলে মো: ফয়সল হাসান (২০) ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ডাকাত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ০১টি ডাকাতি, ০১টি চুরি ও ০১টি দস্যুতার মামলা রয়েছে। অপর আসামি মো: ফয়সাল হাসান এর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন  একদিনেই সুস্থ ১৫ হাজার!
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ