সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩
সিলেটের সাবেক ডিসি সাজ্জাদুল হাসান এবার এমপি হচ্ছেন। নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) সংসদীয় আসনের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী। আজ মঙ্গলবার (২৫ জুলাই) মনোনয়ন বাছাই প্রক্রিয়ার দিনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী সাজ্জাদুল হাসানের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। আওয়ামীলীগ ছাড়া আর কোন দলের কোন প্রার্থী না থাকায় সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দিতায় এমপি হচ্ছেন। প্রভাতবেলা প্রতিবেদক♦
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল সোমবার (২৪ জুলাই) নৌকা প্রতীকের এ প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক চৌকস কর্মকর্তা সাজ্জাদুল হাসান।
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আর কোন প্রার্থী না থাকায় এ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আমলা থেকে রাজনীতিতে আসা সাজ্জাদুল। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা থেকে অবসরে যান। এর আগে তিনি সিলেটের জেলা প্রশাসক ছিলেন।
সোমবার বিকালে সাজ্জাদুল জেলা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। এলাকায় যে উন্নয়নকাজ চলছে, তা এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন এর ইন্তেকালে ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল দেয়। তফসিল অনুযায়ী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিল, ২৫ জুলাই বাছাই, ৩১ জুলাই প্রত্যাহার, ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ।
আসনটিতে মোট ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৯ জন পুরুষ আর ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন নারী। মোট ভোটকেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৩৭টি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি