সিলেট | |
প্রকাশিত: 4:06 PM, February 1, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটে ১৫ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার। প্রথম আলো সিলেট বন্ধুসভার আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত বইমেলা শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।
নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত বইমেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। এছাড়াও থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সাথে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর। তাছাড়া ছোটদের জন্য থাকছে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা এই মেলায় ২৪টি স্টল থাকছে। স্টলগুলো হলো- প্রথমা, কথাপ্রকাশ, উৎস প্রকাশন, অন্বেষা প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন, আদর্শ, বাবুই, চৈতন্য, নাগরী, বাসিয়া প্রকাশনী, শ্রীহট্ট, ঘাষ প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, এক রঙা একঘুড়ি, স্বরে ‘অ’, আহরার পাবলিশার্স, জসিম বুক হাউজ, সাহিত্যরস প্রকাশনী, গার্ডিয়ান পাবলিকেশন, সাকিল বুক সেন্টার, সিলেট বুক সেন্টার, মারুফ লাইব্রেরি এবং নাজমা বুক ডিপো।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি