সিলেটে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত: 5:42 PM, December 23, 2023

সিলেটে বিএনপির লিফলেট বিতরণ
প্রভাতবেলা ডেস্ক: নির্বাচন বর্জন ও আগামীকালের অবরোধ সফল করতে সিলেটে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বিএনপি নেতারা।

 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরের কাজীটুলা ও নয়াসড়ক এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীসহ নেতারা।

 

এসময় তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ ও পাতানো উল্লেখ করে, সিলেটবাসীর প্রতি তা বর্জনের আহ্বান জানান।

 

পাশাপাশি নেতারা অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ