সিলেট | |
প্রকাশিত: 5:58 PM, November 27, 2023
যাবজ্জীবন কারাদণ্ড আসামি হলেন- সিলেটের গোলাপগঞ্জ উত্তর রণকেলী গ্রামের মৃত আতাউর রহমান আতাই মিয়ার ছেলে আয়লাফ আহমদ (৫৫) ।
আয়লাফ আহমদের যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বারের পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদে আয়লাফ আহমদের বাড়ি থেকে ২ লাখ ২৮ হাজার টাকাসহ ১৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের ৫ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে গোলাপগঞ্জ পুলিশ।
এ ঘটনায় গোলাপগঞ্জ থানার এসআই পার্থ সারথি দাস বাদী হয়ে ওইদিন রাতে মাদক আইনে মামলা দায়ের করেন। মামলাটি জিআর ১৪৬/২০২২ মূলে আদালতে রেকর্ডভুক্ত করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (নং-১৮০) দাখিল করেন।
মামলাটি আদালতে দায়রা ১৬/২০২৩ মূলে বিচারের জন্য রেকর্ড করে এ বছরের ২৯ জানুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি