সিলেট | |
প্রকাশিত: 6:37 PM, December 9, 2023
শনিবার বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ‘নিম্ন আদালতে প্রহসনের বিচার, ফরমায়েসী রায় ও গুপ্ত হত্যার প্রতিবাদে’ সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা মুফতি আলী হায়দার, এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, বাকশালী সরকার মানুষের ভোটাধিকার হরণ করতে ফের পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। জাতি তাদের ফরমায়েসী তফসিলের একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দতে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী সাজা দেয়ার ষড়যন্ত্র চলছে। গণগ্রেফতার চালানোর পাশাপাশি সরকার এবার গুপ্তহত্যার মতো নৃশংসতা চালিয়ে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই জাতি সফল হতে দিবেনা। দেশে আর কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবেনা। অবিলম্বে আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করতে হবে। ফরমায়েসী সাজা ও গুপ্ত হত্যার মতো নৃশংস কর্মকান্ড পরিহার করতে হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি