সিলেট | |
প্রকাশিত: 4:35 PM, April 27, 2024
গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় সিদ্ধান্তের এই চিঠি সংবাদ মাধ্যমে পাঠিয়ে এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গনেন্দ্র চন্দ্র সরকার ও গোলাপ মিয়া যথাক্রমে দিরাই ও শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ছবি চৌধুরী দিরাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সিদ্ধান্ত অমান্য করায় তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির অনুলিপি দলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলকে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি