সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
সংবাদদাতা,সুনামগঞ্জ ;: পচা বাসি খাবার পরিবেশনের দায়ে সুনামগঞ্জ পৌর শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টসহ তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের তিনটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার হাসান আবদুল্লাহ আল মাহমুদ।
জানা যায়, পচা বাসি খাবার পরিবেশন এবং রান্না করা মাংস এবং কাচা মাংস একত্রে রাখায় মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার, সুরমা মার্কেট সংলগ্ন রান্নাঘর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও ডিএস রোড এলাকা তাহিতি রেস্টুরেন্টকে ১০ হাজার জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার এমএম রেজাউল করিম, স্যানেটারি ইন্সপেক্টর মো. আব্দুল হালিম, পুলিশের সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম প্রমুখ।
এব্যাপারে সহকারি কমিশনার হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে সুনামগঞ্জের পৌর শহরের তিনটি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
প্রভাতবেলা /২১-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি