সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মালেকের স্ত্রী সাজেদা বেগমকে বহুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের ওসমান মিয়ার ছেলে আবদুল মালেক (৩৫)। এ নিয়ে কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একাধিকবার বিচার দেন নিহত আবদুল মালেক।
নিহতের ভগ্নিপতি আবুল মিয়া জানান, সপ্তাহ খানেক আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের কাছে মালেকের বিরুদ্ধে বিচার দেন নিহত আবদুল মালেক। তারপরও কোনো প্রতিকার হয়নি। মঙ্গলবার দুপুরে হঠাৎ নিহত আবদুল মালেকের ঘরে গিয়ে ওসমান মিয়ার ছেলে মালেক মিয়া ও সহযোগীরা মারপিট শুরু করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে মিঠামইন থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) স্যামুয়েল সাংমা বলেন, প্রাথমিকভাবে জানা যায় পরকীয়ার জের ধরে খুন হয়েছেন আবদুল মালেক। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি