সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আতপ ও সেদ্ধ দু ধরণের চালই কেনা হবে।
সোমবার বেলা ১১টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী জানান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ও ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।
সাধন চন্দ্র মজুমদার জানান, ২৮ এপ্রিল থেকে ধান ও ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট।
গত বোরো মৌসুমে ৬ লাখ মেট্রিক টন ধান ও ১১ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি