সিলেট | |
প্রকাশিত: 2:15 AM, June 22, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: একাত্তর টিভি’র ৫ম বর্ষপূর্তি এবং ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার রাত ১০ টায় একাত্তর টিভি সিলেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, দৈনিক জালালাবাদ এর নির্বাহী সম্পাদক আবদুল কাদির তাপাদার, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক সিলেটের ডাক এর বার্ত সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সমাজসেবী, রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশার বিশিষ্টজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
একাত্তর টিভি’র সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি