৭২ ঘণ্টার মধ্যে পেনশন পেল কনস্টেবল আমিরুলের পরিবার

প্রকাশিত: 6:45 PM, November 1, 2023

৭২ ঘণ্টার মধ্যে পেনশন পেল কনস্টেবল আমিরুলের পরিবার
রাজধানীর পল্টনে দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলামের মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধার অর্থ বুঝিয়ে দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

 

বুধবার (১ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে নিহত আমিরুলের পরিবারের কাছে তিনি পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সকল টাকা তুলে দেন।

 

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সময় কমিশনার তাঁর পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, আমরা ঢাকা মহানগর পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোন প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ তাদের পাশে থাকবে।

 

এসময় আমিরুলের ছোট্ট মেয়েটি তার বাবার চেয়ে বড় পুলিশ হওয়ার আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন  করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৫১৫

 

প্রসঙ্গত, গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের সমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টবল আমিরুল। বিএনপি-জামায়াতের সমাবেশ থেকে পূর্বপরিকল্পিতভাবে নারকীয় সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন তিনি।

সর্বশেষ সংবাদ