৭ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

প্রকাশিত: 12:49 PM, September 21, 2023

৭ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

প্রভাতবেলা ডেস্ক:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত মিজানুর রহমান (৫০) এর মরদেহ সাতদিন পর ফেরত দিয়েছেন বিএসএফ।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত মিজান ঝিনাইদহ জেলার শৈলকুপার শেখ পাড়ার নবীছদ্দিনের ছেলে।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, মরদেহ গ্রহণকালে বাংলাদেশের পক্ষে জীবননগর থানার উপ-পরিদর্শক এসএম রায়হান, উপ-পরিদর্শক সৈকত পাড়ে, সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, বেনীপুর বিওপি কমান্ডার আতিয়ার রহমান পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।

 

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, গত বৃহস্পতিবার মিজানুর ও তার সহযোগীরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় মিজানুর। এসময় তার সহযোগীরা পালিয়ে যান। আজ তার মরদেহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ ফেরত দেয়া হলো।

আরও পড়ুন  ইমামবাড়ীর পর চলে গেলেন আনসারীও

 

এসময় ভারতের বিএসএফের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থানা পুলিশ লাশটি নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেন। এরপর আইনগত প্রক্রিয়া শেষে নিহত মিজানুরের লাশ দাফনের উদ্দেশ্যে তার আত্মীয়-স্বজন অ্যাম্বুলেন্সে করে ঝিনাইদহর শৈলকুপা উপজেলার শেখপাড়ায় নিয়ে যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ