আত্মসমর্পণ করছেন অভ্যুত্থানকারী তুর্কি সেনারা

প্রকাশিত: 3:14 PM, July 16, 2016

বিশ্বভূবন ডেস্ক: আত্মসমর্পণ করতে শুরু করেছে তুরস্কের সরকার উৎখাতের চেষ্টাকারী সামরিক বাহিনীর সদস্যরা।শনিবার (১৬ জুলাই) সকাল থেকে আত্মসমর্পণ করতে শুরু করেন তারা।আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশটির একটি সেতুতে অবস্থান নেয়া অভ্যুত্থানকারী সেনারা তাদের সাঁজোয়া যান থেকে একে একে হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বেরিয়ে আসছেন।এর আগে অভ্যুত্থান প্রচেষ্টার শুরুতে শুক্রবার (১৫ জুলাই) রাতে ওই সেতু দখল করেছিলো তারা।দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানায়, এখন পর্যন্ত প্রায় ২০০ নিরস্ত্র সেনা আত্মসমর্পণ করেছে।

সর্বশেষ সংবাদ