উমিত দুনদার তুরস্কের ভারপ্রাপ্ত সেনাপ্রধান

প্রকাশিত: 5:07 PM, July 16, 2016

তুরস্কে ক্ষমতাসীন সরকারকে হটাতে সেনা অভ্যুত্থানের চেষ্টার পর শনিবার ভারপ্রাপ্ত নতুন সেনাপ্রধান নিয়োগ করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী এ খবর জানিয়েছেন। কিছু সেনা দেশটির রাজধানী ইস্তাম্বুলের বসফরাস সেতুতে আত্মসমর্পণ করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এর আগে বলেছিলেন, দেশটির সেনাপ্রধান হুলুসি আকার কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তিনি তা জানেন না। পরে জেনারেল উমিত দুনদারকে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয় বলে প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম।
দেশটির এনটিভি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বেশ কিছু সেনা ইস্তাম্বুলের বসফরাস সেতুতে আত্মসমর্পণ করছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এ পর্যন্ত ২৮৩৯ জনকে আটক করা হয়েছে, যাদের বেশির ভাগই সেনাসদস্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ