সিলেট ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: সিলেটে চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগের মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
রাগিব আলী ও তার ছেলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।
প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগের মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত গত ২ ফেব্রুয়ারি এক রায়ে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। দণ্ডবিধির ৪৬৬ ধারায় ৬ বছর, ৪৬৮ ধারায় ৬ বছর, ৪৭১ ধারায় ১ বছর এবং ৪২০ ধারায় ১ বছর অর্থাৎ মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সকল সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করায় কার্যত তাদের ৬ বছর কারাদণ্ড হয়েছে। রায়ের দিন থেকে তারা কারাবন্দী।
এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন বাবা-ছেলে। পরবর্তীতে ওই আদালতে জামিন আবেদন করেন তারা। গত ২৪ মে সিলেট বিশেষ দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে গত ৯ জুলাই হাইকোর্টে আবেদন করেন তারা। গত দুইদিন শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত।
প্রসঙ্গত বুধবার কয়েকটি অনলাইন পোর্টাল রাগীব আলী জামিন পেয়েছেন মর্মে সংবাদ পরিবেশন করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি