সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৮
আনন্দঝর্ণা ডেস্ক: ‘অন্তরঙ্গ মুহূর্তের (যৌন সম্পর্ক) পর তিনি (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) আমাকে টাকা দিতে চাইলেন। আমি বুঝতে পারছিলাম না কীভাবে ওই টাকা নিতে হয়। আমি বললাম আমি ওর রকম মেয়ে নই।’
যুক্তরাষ্ট্রের মডেল কারেন ম্যাকডুগাল সংবাদ মাধ্যমে সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে এসব বলেন। কারেন বিখ্যাত সাময়িকী ‘প্লেবয়’ এর মডেল হয়েছিলেন। তিনি জানান, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয়। তা টিকেছিল প্রায় ১০ মাস।
২২মার্চ বৃহস্পতিবার সিএনএনকে ওই সাক্ষাতকার দেন কারেন। কারেন জানান, ট্রাম্প খুব ‘মিষ্টি স্বভাবের মানুষ।’
যৌন সংসর্গের পর টাকা নিতে না চাওয়ায় ট্রাম্প কী বলেন তাও জানান কারেন। ট্রাম্প তাঁকে বলেন, ‘তুমি সত্যিই বিশেষ কেউ।’ কারেন বলেন, ‘তিনি আমাকে ওই চোখে দেখেন বিষয়টিতে খুব আঘাত পাই আমি।’
১৯৯৭ সালের একটি সংখ্যায় প্রচ্ছদ হয়েছিলেন কারেন ম্যাকডুগাল। কারেন জানান, ২০০৬ সালে বেভারলি হিলস হোটেলে ট্রাম্পের সঙ্গে প্রথম তাঁর যৌন সংসর্গ হয়। তখন ট্রাম্প ও মেলানিয়ার ছেলে ব্যারনের বয়স তিন মাস। কারেন জানান, এরপর প্রায় ১০ মাস উভয়ের মধ্যে ‘বহুবার’ যৌন সংসর্গ হয়।

সিএনএন, দ্য গার্ডিয়ানসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টি প্রকাশের পাশাপাশি ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছেন কারেন।
সিএনএনের সাংবাদিক জানতে চান, মেলানিয়াকে কী বলতে চাইবেন কারেন। কারেন বলেন, ‘আমি দুঃখিত। এটা আমার উচিত হয়নি।’
ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের এক মুখপাত্র জানিয়েছেন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি মেলানিয়া।
তবে গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকেই ভোট দিয়েছেন কারেন। সাক্ষাতকারেই তা জানিয়েছেন।
স্টরমি ডেনিয়েল, ম্যারি ইয়ংয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের কথা তুললেন কারেন ম্যাকডুগাল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি