সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
‘‘বাংলাদেশসহ সারা বিশ্বে সাংবাদিকরা আজ লাঞ্চিত হচ্ছেন। স্বাধীনভাবে লেখতে গিয়ে নাজেহাল হচ্ছেন। বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ মাথা তুলে প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে লাঞ্চিত ও গুম করা হয়। আমরা চাই স্বাধীনভাবে লিখতে। যারা সাংবাদিকদের লাঞ্চিত,হত্যা করছেন। তাদের ধিক্কার জানাই’’ সিলেটসহ সারাদেশে সাংবাদিক গ্রেফতার,হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সিলেট সাংবাদিক মানবাধিকার কমিশন। গতকাল শুক্রবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের সামনে সিলেট মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও কমিশনের সদস্য সচিব কামরুল আহসানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু । তিনি সাংবাদিকদের হয়রানীর তীর্ব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম শিপার বলেন,অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এদের হাত থেকে জাতীর বিবেক সাংবাদিক সমাজ ও রক্ষা পাচ্ছেনা। ২০১৪ সালের ২১ মে দৈনিক মাথাভাঙ্গার চুয়াডাঙ্গা প্রতিনিধি সাদরুল আলম নিপুনকে মাদক ব্যবসায়ীরা নির্মমভাবে হত্যা করে। ১৮ আগষ্ঠ মানবজমিনের সিলেট প্রতিনিধি চৌধুরী মমতাজ মমকে মিথ্যা নারী নির্যাতন ও ধর্ষন মামলায় গ্রেফতার করা হয়। ২০১৫ সালের ২৭ আগষ্ঠ চ্যানেল আই রিপোর্টার নুরুল ইসলাম ফারুকীকে তার বাসায় ঢুকে গলা কেটে হত্যা করে দৃস্কৃতিকারীরা। একই বছরের ১২ মে ব্লগার ও মুক্তমনা লেখক ও সাংবাদিক অনন্ত বিজয় দাসকে হত্যা করা হয়। ৩০ সেপ্টেম্বর ‘ আমাদের রাজশাহী’ পত্রিকার রিমন রহমান,৩০ ডিসেম্বর সাংবাদিক মশিউর রহমান উৎসকে মাদক ব্যবসায়ীরা হত্যা করে গাছের সাথে বেধেঁ রাখে। সিলেটের ‘দৈনিক প্রভাতবেলার’ রিপোর্টার রেজাউল আলমকে মাদক ব্যবসায়ীরা কর্তৃক মিথ্যা মামলায় ১০ বৎসরের সাজার প্রদান করা হয়। সিলেটের আরেক রিপোর্টার দৈনিক বিজয়ের কন্ঠের বার্তা সম্পাদক সাংবাদিক দীপনকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এনামুল হক রেনু, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ,দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার। দৈনিক উত্তরপূর্বের সম্পাদক আজিজ আহমদ সেলিম প্রমুখ,সাংবাদিক নাসরিন সুলতানা,দৈনিক পূন্যভুমির স্টাফ রিপোর্টার আয়েশা রহমান,সিলেট মহিলা মানবাধিকার কর্মী ফারজানা শরীফ। প্রেস-বিজ্ঞপ্তি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি