সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণছাতক : গ্রাম-মহল্লার পাড়ায়-পাড়ায় অবাধে চলছে মাদকের রমরমা ব্যবসা। হাত বাড়ালেই মিলে যাচ্ছে ইয়াবা, হেরোইন, মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন নেশা জাতীয় পানীয়
নিয়ন্ত্রনহীন মাদক ব্যবহারের কারনে নেশার মরণ ছোবলে ধ্বংশ হচ্ছে উঠতি বয়সের স্কুল কলেজ পড়–য়া তরুণসহ যুবসমাজ। সমাজের বিত্তবান পরিবারের যুবক থেকে শুরু করে নিম্ন আয়ের পেশাজীবিরাও পিছিয়ে নেই মাদক গ্রহন থেকে।
বিভিন্ন সূত্রে জানা যায়, মাদকের সহজলভ্যতায় ছাতকের বিভিন্ন গ্রামে গ্রামে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে নেশার মরণ ছোবলসহ অপরাধ চক্রের উপদ্রপ। উপজেলার পীর পুর, দোলার বাজার,লাকেশ্বর বাজার,মুহাম্মদ গঞ্জ(কূর্শী বাজার),আলম পুর বাজার, রসুল গঞ্জ , সিরাজগঞ্জ বাজার,বরাটুকা বাজারের বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠেছে মাদকদব্যের রমরমা ব্যবসা।
গোপন সূত্রে খবর নিয়ে জানা যায়,মাদক ব্যবসায়ীরা স্থানীয় গডফাদারদের সাথে মিল রেখে চোরাই পথে মাদকদ্রব্য এনে উপজেলার বিভিন্ন এলাকায় যুব সমাজের কাছে সরবরাহ করে। নির্দিষ্ট স্পট ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমেও চাহিদা জানিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে মাদক পৌঁছে যায় মাদকসেবীর কাছে।
উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ীসহ আরও অনেকে এ যাবত মাদক রাখার অপরাধে মামলা খেলেও কখনও থেমে নেই তাদের মাদক ব্যবসা।
এলাকার কিছু সচেতন যুবক জানান, প্রতিদিনই এলাকায় বহিরাগত অনেক মাদকসেবীর মোটরসাইকেলের আনাগোনা দেখা যায়। দোলার বাজারসহ এই গ্রামের বেশ কিছু পাড়ায় ইয়াবা বড়িসহ গাঁজা এবং মদ প্রকাশ্যে বিক্রি এবং বাড়তি কিছু টাকা নিয়ে নেশা সেবনের জন্য মাদক ব্যবসায়ীর ঘরেই নিরাপদ আশ্রয় দেয়া হয়। সবাই এদেরকে চিনলেও নিরাপত্তার অভাবে কেউ মুখ খুলছে না। মাদক ব্যবসায়ীরা রাজনৈতিক দলের নেতাকর্মী ও পুলিশের ছত্রছায়ায় আগে এলাকায় কিছুটা কম ব্যবসা করলেও বর্তমানে মহিলাসহ বেশ কিছু নতুন মাদক ব্যবসায়ী বুক ফুলিয়ে বেপরোয়া মাদকের রমরমা ব্যবসা করছে।
এলাকার কতিপয় প্রভাবশালী যুবক ও প্রশাসনের লোক ম্যানেজ করে দিবারাত্র শত শত ইয়াবা, হেরোইন পুরিয়া, গাঁজা অবাধে বিক্রি করে চলেছে। ছাতক থানা পুলিশ ও মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেশ কয়েকজন ইয়াবা, হিরোইন ও গাজা ব্যবসায়ীদেরকে মাদকসহ আটক করে জেল হাজতে পাঠালেও তারা অল্প সময়ের মধ্যে জামিনে এসে পুনরায় আবার ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে এলাকার সচেতন অভিভাবক মহল জানান, অবাধে হাতের নাগালে মাদক পাওয়ায় বিভিন্ন এলাকার স্কুল কলেজ পড়–য়া শত শত যুবক ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, মদ ও গাঁজা সেবনে আসক্ত হয়ে পড়েছে। ফলে প্রত্যেক এলাকায় বেড়ে গেছে চুরিসহ নানা রকমের অপরাধ। বিষয়টি প্রতিকারে জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও উদ্ধর্তন পুলিশ কর্মকর্তাদেরকে আশু ব্যবস্থা গ্রহনের জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি