বড়লেখায় তরুণী ধর্ষণ

প্রকাশিত: 10:37 AM, October 28, 2016

প্রভাতবেলা প্রতিবেদক:   বড়লেখায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার কেছরিগুল দোকানটিলা এলাকায় এ ধর্ষণ ঘটেনা ঘটে।

উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের তরুণীকে(২০) মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তাব দেন সোনাপুর এলাকার আব্দুর রহমান। গত বুধবার সন্ধ্যার পর আব্দুর রহমান তরুণীকে তার বাড়ী থেকে ডেকে নিয়ে যান।  রাত ৮ টার দিকে কেছরিগুল দোকানটিলা এলাকার নির্জনস্থানে নিয়ে তাকে ধর্ষণ করে বলে তরুণী অভিযোগে জানান। এসময় তার সাথে জামাল উদ্দিন নামে আরেকজন ছিলেন বলে তরুণী জানান। বৃহষ্পতিবার তরুণী আব্দুর রহমান ও জামাল উদ্দিনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা (মামলা নং-২২) দায়ের করেন। পুলিশ জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে।

সর্বশেষ সংবাদ