আজিজুন নবীর দাফন সম্পন্ন

প্রকাশিত: 8:46 PM, January 10, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: দৈনিক জালালাবাদের সাবেক কমার্শিয়াল ম্যানেজার মোঃ আজিজুন নবী ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর বিশ্বনাথের আতাপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় জানাজায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুমসহ এলাকার সর্বস্তরের মানুষ।

এর আগে তার প্রথম জানাযা সিলেট নগরীর উপশহরস্থ ই ব্লক মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, দৈনিক জালালাবাদের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, সাবেক জেনারেল ম্যানেজার ফারুকুজ্জামান খান, সিলেট সংস্কৃতি কেন্দ্রের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী, সিলেট ক্যাডেট মাদ্রাসার সবুজবাগ শাখার ইনচার্জ নাজিম উদ্দিনসহ বিশিষ্টজনেরা।

উল্লেখ্য যে, সোমবার বেলা পৌনে ৩ টায় নগরীতে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন প্রবীণ সংবাদপত্রসেবী আজিজুন নবী ফারুক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ