সিলেট | |
প্রকাশিত: 11:03 PM, January 16, 2017
সংবাদদাতা, হবিগঞ্জ : হবিগঞ্জে ট্রাকে উঠে বসা এক শিশুকে চালক ধাক্কা দেওয়ার ফলে আরেকটি ট্রাক্টর চাপায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর নাম রাহুল মিয়া (৮)। হবিগঞ্জ সদর উপজেলার পইলগ্রামে ১৬ জানুয়ারি (সোমবার ) এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু রাহুল পইল শাহজালাল প্রি ক্যাডেট স্কুলের নার্সারি বিভাগের ছাত্র ও ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
নিহত শিশুর বাবার অভিযোগ, তার ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের ট্রাক চালক সাজিদ মিয়ার ট্রাকে উঠে। একপর্যায়ে সাজিদ তাকে ট্রাক থেকে নামতে বলে। এসময় তার ‘কথা অমান্য করায়’ রাহুলকে ‘ধাক্কা দিয়ে ট্রাক থেকে ফেলে দেয়’ সাজিদ। এসময় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে হবিগঞ্জ সদর মডেল থানাপুলিশ জানায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি