সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
দায়িত্ব গ্রহণের পর ১৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সাংবাদিকদের মতবিনিময়কালে সিলেটের নতুন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার সিলেটের ভূমি ব্যবস্থাপনায় গুরাত্বারোপ করেছেন।
জেলা প্রশাসক বলেন, শ্রমিকমৃত্যু ঠেকাতে সিলেটের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন, টিলাকাটা বন্ধসহ ভূমি ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
বৈঠক চলাবস্থায় তিনি সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মোবাইল ফোনে টিলা কাটা বন্ধের নির্দেশ দেন। এসময় তিনি টিলার পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনিয়ম দুর্নীতি বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দালালচক্র নির্মূল এবং কালেক্টরেট প্রাঙ্গণে অবৈধ দোকানিদের উচ্ছেদ অভিযানের আশ্বাস দেন তিনি।
নতুন এ জেলা প্রশাসক বলেন, যতদিন আছি আন্তরিকতার সঙ্গে কাজ করবো। তথ্যপ্রাপ্তি সহজীকরণে জেলা প্রশাসনের মিডিয়া সেল ও ওয়েবসাইট আরও আপডেট করা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. আমিনুর রহমান, তথ্য অধিদফতর সিলেটের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, সহকারী কমিশনার সাহেদুল ইসলাম প্রমুখ। সবে তো শুরু করলাম। প্রথম ইনিংসে রান নাও পেতে পারি। দ্বিতীয়, তৃতীয় না হয় চতুর্থ ইনিংসে ফিফটি হাকাতে পারবো!’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি