৩৭ স্থানে অনিয়ম, আটক ৬: ইসি

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

৩৭ স্থানে অনিয়ম, আটক ৬: ইসি

প্রভাতবেলা ডেস্ক : সারাদেশে ভোটে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ৬ জনকে।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসি কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে বরগুনায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের এক মহিলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

এদিকে ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া পোলিং এজেন্টের ‘প্রক্সি’ দিতে আসা আবদুর রহিম ও জাকির হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সকাল ১০টায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপসচিব সুজিত হালদার তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ