সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন নাজিরের গাঁও-এর আবদুল হাশিমের ছেলে মনির মিয়া ও তার খালাতো ভাই আবদুল মল্লিকের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক পাশের বাড়ির আসকার উদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা করেন। আসকার উদ্দিনের বসতবাড়ির দখল ও পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলা করা হয় বলে প্রতিবেশীরা জানান। এ সময় আসকার উদ্দিনের ভাই-ভাতিজাসহ তার পরিবারের মোট ১১ জন আহত হন। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। গুরুতর আহত ৪ জন ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে হামলার শিকার আসকার মিয়া ‘দৈনিক প্রভাতবেলা’কে জানান, ‘আমার বসতভিটা দখল করতে বহুদিন ধরে মনির মিয়া ও তার সহযোগীরা অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে ঢাকা হাইকোর্টে মামলাও বিচারাধীন। কিন্তু কয়েক দিন পর পরই তারা আমাদের উপর নির্যাতন-নিপীড়ন হামলা চালায়। এরই জের ধরে আজ সকালে আমরা ঘুমন্ত অবস্থায় আমাদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও আমাদের ১১ জনকে আহত করেছে। এর মধ্যে ৩ শিশুর অবস্থা খুবই গুরুতর। এ বিষয়ে আমারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে জালালাবাদ থানাপুলিশ ‘দৈনিক প্রভাতবেলা’কে জানায়, ‘হামলার খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তৎক্ষণে আহতরা চিকিৎসার জন্য চলে গেছে। আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি