ম্যাচ সেরা তামিম সিরিজ সেরা সাকিব

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৭

মাঠে ময়দানে ডেস্ক:  প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের মধ্য দিয়ে শততম টেস্টের উপলক্ষটা স্মরণীয় করে রাখলো টিম বাংলাদেশ। ঐতিহাসিক ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তামিম ইকবাল। চমৎকার অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব অাল হাসান।

গল টেস্টের হতাশা ভুলে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করলো টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে ১৯১ রানের সহজ লক্ষ্যটা চার উইকেট হাতে রেখে টপকে যায় তারা।

দলের শততম টেস্টের প্রথম ইনিংসে সাকিবের সেঞ্চুরির (১১৬) বিপরীতে দুই ইনিংসেই উজ্জ্বল তামিম ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। প্রথম ইনিংসে ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত তামিম জয়ের ভিত গড়ে দিয়ে (৮২) সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে আউট হন।

সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ব্যাট হাতে ১৬২ রান করেন সাকিব। উইকেট নেন ৯টি। তার মধ্যে শততম টেস্টে তার ব্যাট থেকে আসে ১৩১। বোলিংয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমনি হন ছয়বার।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে ড. কামাল হোসেনের চিঠি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ