সিলেট | |
প্রকাশিত: 2:38 PM, March 26, 2017
মাসরুর রাসেল, শিববাড়ী থেকে: দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ আতিয়া মহলের চার তলা ভবন থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছেন সেনা কমান্ডোরা।
রোববার বেলা ১১টার দিকে আতিয়া মহলের পাঁচ তলা ভবনের লাগোয়া চার তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ষাটোর্ধ জোসনা রাণী রায়কে উদ্ধার করা হয়।
তিনি অসুস্থ থাকায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চতুর্থ তলার ৩নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।
জোসনা রাণী জানিয়েছেন, শুক্রবার থেকে চা ছাড়া আর কিছুই খাননি তিনি।
ওসমানী হাসপাতালে জোসনা রাণীকে চিকিৎসা প্রদানকারী ডাক্তার জানান, জোসনা রাণী আশঙ্কামুক্ত। তবে না খাওয়ার কারণে তিনি অসুস্থ। তাকে কয়েকটা পরীক্ষা করানো হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি