সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭
সংবাদদাতা, মাধবপুর: সিলেটের হবিগঞ্জের মাধবপুরে রেলব্রিজের মাটি সরে একটি পিলার ভেঙে গেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।বুধবার রাতে উপজেলার ইটাখোলা রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ ওই ব্রিজের গোড়া থেকে মাটি সরে গিয়ে পিলাটি পড়ে যায় বলে জানান নয়াপাড়া রেলস্টেশনের সহকারী মাস্টার মনির হোসেন।তিনি বলেন, ব্রিজ ধসের কারণে ভোর ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কখন চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিভিন্ন স্টেশনে এ লাইনে চলাচলকারী ট্রেন আটকা পড়েছে।তবে রেলওয়ের প্রকৌশলীরা ব্রিজটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।
রেলের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, গোড়ার মাটি সরে গিয়ে ব্রিজটির পিলার দুর্বল হয়ে ধসে গেছে। মেরামতের করতে কাজ চলছে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি