ছাতকে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রসহ আহত ৩, আটক ২

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৭

প্রতিনিধি, ছাতক: ছাতকে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৯ম শ্রেনীর স্কুলছাত্রসহ ৩জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩জনকেই আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও বুধবার রাতে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ছাতক সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিকক্লাব মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের একটি পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে বুধবার রাত ৮টায় পৌরসভার নোয়ারাই এলাকার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলীর পুত্র সিসিএফ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র আরমান হোসেন সজিব বাসায় ফিরছিল। এ সময় রাস্তায় সজিবের সাথে পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার আব্দুল মতিনের পুত্র সুমন মিয়ার বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে সুমন ও তার সহযোগিরা সজিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এদিকে, বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার জের ধরে নোয়ারাই এলাকায় সজিবের চাচাতো ভাই সোহাগ মিয়া ও সহপার্টি বিপ¬ব দাসকে সুমনের সহযোগিরা ছুরিকাঘাত করে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার এসআই সোহেল রানা জানান, এ ঘটনায় সুমন মিয়া ও জাহেদ হাসান রনি নামে দু’জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ