স্কুল ছাত্রীকে যৌন হয়রানি: শাবি ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মে ২১, ২০১৭

স্কুল ছাত্রীকে যৌন হয়রানি: শাবি ছাত্রলীগের তিন  নেতার  বিরুদ্ধে পরোয়ানা

স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থসহ তিন ছাত্রলীগ নেতার  বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। এ ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিয়ে রোববার এ পরোয়ানা জারি করেন সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিচারক মুহিতুল হক। এই আদালতের পিপি পরোয়ানা এডভোকট আব্দুল মালেক পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ছাড়াও ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ রিয়াদ ও মাহমুদুল হাসান রুদ্রর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

এরআগে যৌন হয়রানিতে এই তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ পায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। গত ৪ মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগেল এইড কর্মকর্তা তাসলিমা শরমিন। গত ১২ এপ্রিল সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞতানামা আরো ৪/৫ জনকে আসামী করে মামলা করেন মাহমুদা বেগম নামের এক নারী। মামলায় আসামীদের বিরুদ্ধে গত ৮ এপ্রিল শাবি শহীদ মিনারের সামনে তার মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ করেন মাহমুদা বেগম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ