সিলেটে পরিবহন ধর্মঘট একদিনের জন্য স্থগিত

প্রকাশিত: 6:00 PM, May 21, 2017

সিলেটে পরিবহন ধর্মঘট একদিনের জন্য স্থগিত

প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেটে পরিবহন ধর্মঘট একদিনের জন্য স্থগিত করা হয়েছে । পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষে রোববার বিকেল ৫টার দিকে  ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন শ্রমিকনেতারা। এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের সাথে সোমবার আবার বৈঠকে বসা হবে।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক  জানান, প্রশাসনের আশ্বাসে আমরা  সোমবার বিকাল ৪ টা পর্যন্ত এ ধর্মঘট স্থগিত করেছি। সোমবার বিকেল ৪টায় বিভাগীয় কমিশনার আমাদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে আমাদের দাবি পুরণে কোনো উদ্যোগ নেওয়া না হলে পুণরায় ধর্মঘট আহ্বান করা হবে।  বিকালে সিলেট মহানগর পুলিশের সম্মেলন কক্ষে পরিবহন শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

বৈঠক শেষে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা বলেন, আমরা শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছি। আমাদের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। আগামীকাল বিকেলে এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের সাথে আবার বৈঠকে বসা হবে।

সর্বশেষ সংবাদ