সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল কবির মিলন। গুরুতর আহত হয়েছেন গাড়ী চালক পলাশ ও যাত্রী রুমেল। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান মাহবুবুল কবির মিলন(৪০)। প্রায় ১ ঘন্টা পর টহল পুলিশ দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে আশুগঞ্জ থানায় নিয়ে যায়। খবর পেয়ে স্বজন পরিজনরা নিহত মিলনকে নিজ বাড়ীতে এবং আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে যান। আহত পলাশ ও রুমেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ওসমানী হাসপাতালের ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
নিহত মিলনের বাড়ী দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই গ্রামে। সাবেক ছাত্রদল নেতা মিলন দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। মাসখানেক আগে তিনি দেশে আসেন। তিনি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদের ঘনিষ্টজন। বৃহস্পতিবার মকসুদ ওমরাহ হজের উদ্যেশে সৌদি আরব যান। তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানিয়ে ফিরছিলেন মিলন সহ ৪জন। প্রাইভেট নোহা যোগে ফেরার পথে এ ঘটনা ঘটে। গাড়ী চালক পলাশ জানান, ভৈরবের কাছাকাছি পৌছে হঠাৎ করে একজন পথচারী রাস্তার মাঝ দিয়ে যেতে দেখেন। তাকে বাঁচাতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তার ডানদিকে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায় তার নোহা। ঘটনাস্থলেই মিলন মারা যান। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ থানায় নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদেরকে বাড়ীতে নিয়ে আসেন।
নিহত মিলনের বাড়ীতে চলছে শোকের মাতম। যুক্তরাজ্য প্রবাসি মিলন ৩ কন্যা সন্তানের জনক। ইতোমধ্যে খবর পৌছে গেছে তার স্ত্রী সন্তানদের কাছে। তাঁরা দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে পারিবারিক সুত্র জানায়।
আহত রুমেলের বাড়ী মোল্লারগাওয়ে। গাড়ী চালক পলাশও বসবাস করেন মোল্লারগাওয়ে। এদিকে আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি